নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৩ মার্চ ২০২৪:
বুধবার পুরুলিয়া শহরের কুকস কম্পাউন্ড মোড় সহ একাধিক জায়গায় পুরুলিয়া লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে দেওয়াল লিখন শুরু করল পুরুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস। শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরব সিং সহ যুব তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরববাবু বলে,গোটা শহর জুড়ে দলের প্রার্থী রয়ে প্রচারে নামবে যুবকর কর্মীরা।
শেয়ার করুন