নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪:
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে পুরুলিয়া জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে মানুষের সুবিধার্থে দেবী চণ্ডী মন্দিরের সন্নিকটে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন একটি কমিউনিটি হলের। সঙ্গে পানীয় জলের ব্যবস্থাও।
উল্লেখ্য পুরুলিয়া এক’নম্বর ব্লকের চাকোলতোড় গ্রাম পঞ্চায়েতের টাঁড়সিনী গ্রামে পাঁচ শত বছরের পুরনো দেবী চণ্ডীর মন্দির রয়েছে। যে মন্দিরটি টাঁড়সিনী মন্দির নামে বহুল প্রচলিত। এখানে নিত্যদিন পুজোপাট চলে। এলাকা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত সহ রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষ আসেন নিত্যদিন। পুজো অর্চনার পাশাপাশি এই মন্দিরে বিবাহ অন্ন প্রাসন্ন ও উপায়নের মত কাজও হয়ে থাকে। এসব অনুষ্ঠানের জন্য এই মন্দিরটি জেলার একটি বিখ্যাত মন্দির নামে পরিচিত
এই মন্দিরটি রয়েছে একটি ফাঁকা ধুধু করা মাঠের মধ্যে। নেই কোন গাছগাছালি, নেই পানীয় জলের ব্যবস্থা। তাই জন্য দীর্ঘদিন ধরেই এলাকা মানুষের দাবি ছিল যে এই মন্দির চত্বরে একটি কমিউনিটি হল এবং পানীয় জলের ব্যবস্থা করার। অবশেষে জেলা পরিষদের সভাধিপতির বিশেষ উদ্যোগে এদিন এই মন্দির চত্বরে একটি কমিউনিটি হলের শিলান্যাস করা হলো, সঙ্গে পানীয় জল এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ। সম্ভবতই খুশি মন্দিরের পুরোহিত থেকে শুরু করে এলাকার মানুষজন। উপকৃত হবেন অসংখ্য মানুষ, সে কথা মাথায় রেখেই জেলা পরিষদ এই উদ্যোগ নিয়েছেন বলে জানালেন সভাধিপতি।


