নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪:

আই সি এ আর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজিয়ন পাটনা ও ট্রাইবেল সাব প্লেন ( টি এস টি ) এর যৌথ উদ্যোগে ও বিবেকানন্দ বিকাশ কেন্দ্র কালিমাটি এর সহযোগিতায় বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রামে আজ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো মাশরুম ও পশুপালন সচেতনতা ও প্রশিক্ষণ শিবির|
এবিষয়ে ডক্টর অনুপ দাস , ডাইরেক্টর আই সি এ আর রিসার্চ পাটনা ও ডক্টর অরুন কুমার সিং এফ এস আর সি এইচ পি আর ( F S R C H P R ) প্রধান রাঁচি জানান প্রত্যন্ত অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের আদিবাসী কৃষক তথা মহিলাদের জন্য আমরা একটি সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি যার শুভসূচনা হাতিনাদা গ্রামে হলো|
এলাকায় জলের সমস্যা রয়েছে তাই কম জলে যে সকল ফসল উৎপাদন করা যাই সেই দিকে লক্ষ্য রেখে মাশরুম ও পশুপালন জোর দেওয়া হয়েছে| উদেশ্য যাতে গ্রামের মহিলা তথা কৃষক গণ প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হতে পারে| তাই আমরা এই গ্রাম কে দত্তক নিয়েছি| এখানে আমরা তিন বছর ধরে কাজ করবো|
এদিন প্রশিক্ষণের নানা সামগ্রীর সাথে সাথে মুরগী পালনের নানান সামগ্রীর সথে পঞ্চান্ন জন মহিলাদের হাতে উন্নত মানের মুরগী তুলে দেওয়া হয়|
প্রশিক্ষণ পেয়ে খুশি গ্রামের মহিলারা| গ্রামের সজনী হেমব্রম জানান এই প্রশিক্ষণ আমাদের খুব উপকার হবে মাশরুম চাষ করে আমরা সেই মাশরুম বাজারে বিক্রি করে সাবলম্বী হব তাই আমরা খুশি|

এদিন উপস্থিত ছিলেন ডক্টর বিকাশ সরকার প্রিন্সিপাল সাইন্টিস্ট সহ কৃষি বিজ্ঞানী থেকে অন্যান্য বিভাগীয় আধিকারিক গণ|

শেয়ার করুন

You cannot copy content of this page