নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ১৬ মার্চ ২০২৪:

শনিবার ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে বাঘমুন্ডি বিধানসভা এলাকায় একাধিক রাস্তার কাজের সূচনা করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। বিধায়ক জানান,এলাকাবাসীদের দাবি মেনে বাঘমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের বাঁশিটাঁড় সিধু কানহুর স্ট্যাচু থেকে বান্দুডি গ্রাম পর্যন্ত প্রায় ২.৭৫ কি.মি. কাঁচা রাস্তা পাকা করার আবেদন প্রশাসন কে জানিয়েছিলাম । রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় ১ কোটি ৪ লক্ষ টাকা ব্যায়ে সেই রাস্তার কাজের আজ সূচনা করা হল।
অন্যদিকে এদিনই পশ্চিমঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে হেঁসলা গ্রাম থেকে ডুরগু ব্রিজ পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক।

শেয়ার করুন

You cannot copy content of this page