নিজস্ব সংবাদদাতা, আনাড়া, রবিবার, ১৭ মার্চ ২০২৪:

আনাড়া উদয় সংঘের পরিচালনায় একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আনারা রেলওয়ে কমিউনিটি হলে। স্বর্গীয় যশোদা দেবী স্মৃতি উদ্দেশ্যে পুরুলিয়া ওপেন চেস টুর্নামেন্ট ২০২৪ এর এই খেলায় বিভিন্ন বর্গের ১০০ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলার শেষে সফল প্রতিযোগীদের ট্রফি ও আর্থিক অনুদান প্রদান করা হয়।এদিন এই খেলায় উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সমাজসেবী উমাপদ বাউরী, কিরীটি আচার্য,সজল দেওঘরিয়া, রামপ্রসাদ ও নরেন্দ্র প্রসাদ সহ একাধিক সমাজসেবী ও ক্লাবের পদাধিকারী ও সদস্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page