নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৭ মার্চ ২০২৪:

দলের বিরুদ্ধে গিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে প্রার্থী হয়ে দল থেকে ৬বছরের জন্য বহিষ্কৃত হয়েছিল তাকেই আবার দলে নিলো তৃনমূল।
পুরুলিয়ার মানবাজার বিধানসভার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের প্রার্থী না হতে পেরে নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদের আসনে প্রার্থী করে ছিলো প্রাক্তণ উপপ্রধান কিশোর মাহাতো। দল প্রার্থী পদ প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করেছিল। অনর থেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ে ছিলো কিশোর মাহাতোর স্ত্রী অঞ্জলী মাহাতো। প্রতীক পেয়ে ছিলেন বাঁশ। গত পঞ্চায়েত ভোটের কয়েকদিন আগে জেলা সভাপতি ও মানবাজার বিধানসভার বিধায়ীকা তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু সাংবাদিক সম্মেলন করে কিশোর মাহাতোকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করার কথা ঘোষণা করেছিলেন। আজ তাকেই আবার দলে নিলেন সেই বিধায়ীকা তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু

শেয়ার করুন

You cannot copy content of this page