নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৭ মার্চ ২০২৪:

পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে কাজ শুরু হয়ে গিয়েছে। রবিবার শুরু হল ৮নং ওয়ার্ডে। এদিন কাঁসাই মহল্লার নূরানী মসজিদে প্রথমে জলের কানেক্শন কাজের মধ্য দিয়ে ৮ নম্বর ওয়ার্ড এও জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হল। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ সাহি সহ মসজিদ কমিটির লোকজন। রোজার সময় মসজিদে জলের নতুন সংযোগ পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এদিনই জেলখানা মোড় এলাকাতে জলে সংযোগ দেওয়ার কাজ হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page