নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৭ মার্চ ২০২৪:

খাদ্য দপ্তরের পরীক্ষা দিতে পুরুলিয়ায় এসে গ্রেফতার হল নদীয়ার সাত যুবক। অত্যাধুনিক গেজেট নিয়েছে পরীক্ষায় নকল করার অভিযোগ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে পুরুলিয়া মফস্বল থানা এলাকার ছররা হাই স্কুল, কুস্তাউর হাই স্কুল এবং পুরুলিয়া শহরের এম এম হাই স্কুল থেকে মোর সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই বাড়ি নদীয়া জেলায়। ওই পরীক্ষার্থীদের সঙ্গে বড় কোন চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page