নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৮ মার্চ ২০২৪:
বুথ স্তরের বিজেপির এক সমার্থক কে মারধরের অভিযোগ তুলে আবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার হলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। হুড়া থানার চাটুমাদার মোরাংডি গ্রামের বাসিন্দা সত্যবান মাহাতো, গত কয়েক বছর আগে এম জি এন আর ই জি এস ১০০ দিনের কাজের টাকা দু বছর আগে ৪০ দিনের বেশি কাজ করেছিলেন, কিন্তু ব্যাংকের একাউন্টে তার মাত্র ২০০ টাকা জমা পড়ে কেন কম পেলেন না তা নিয়ে প্রশ্ন করাই সত্যবান মাহাতো নামের এক বিজেপি সমার্থক কে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলে দাবি বিজেপি প্রার্থীর।
যদিও আক্রান্ত আহত ব্যক্তি জানান ১০০দিনের কাজের টাকা বিষয়ে তর্কবিতর্ক ও মারধর হয়, তাকে মারধর করেছে যারা ১০০দিনের টাকা দিছে তাঁদের সঙ্গে, তারা তৃণমূল কর্মী। আহত ব্যক্তি আরও জানান তিনি সরাসরি বিজেপি করেন নি তবে এলাকায় সবাই বিজেপি তাই সেও বিজেপি সমার্থক বলে দাবী।
জখমকে প্রাথমিক চিকিৎসার জন্য গতকাল রাত্রেই পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা নিয়ে সরব হন বিজেপি প্রার্থী।
অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাত সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন বিগত পাঁচ বছরে জনসংযোগ হারিয়েছে বিজেপি, কোন কিছু ইস্যু না থাকায় বিজেপি প্রার্থী এখন নাটক করছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
শেয়ার করুন