নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৮ মার্চ ২০২৪:

চাকরির পরীক্ষার হলে বেআইনী ভাবে অত্যাধুনিক মোবাইল ফোন ব্যাবহার করার অভিযোগ ৫জনকে গ্রেফতার করলো পুরুলিয়া জেলা পুলিশ।
গোটা রাজ্যের সাথে গত ২দিন ধরে পিএসসির পরিচালনায় খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা চলছিলো। সেখানে জেলার বাইরের বহু চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে আসেন। গতকাল ছিল শেষ পরীক্ষার দিন। পুরুলিয়া মফস্বল থানার ২টি স্কুল ও পুরুলিয়া শহরের ১টি স্কুল থেকে পরীক্ষা চলাকালীন ৫জনকে বেআইনি ভাবে অত্যাধুনিক মোবাইল ফোন ব্যাবহার করার সময় হাতে নাতে ধরা পরে। তাদের একজনের জুতোর তলায় লুকোনো অবস্থায় ছিল একটি মোবাইল। সেটিকেও উদ্ধার করা হয়। তাদের স্থানীয় থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। আজ তাদের জেলা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলেন রাজ্যে শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ, তাই পরীক্ষা পাশ করার জন্য এ ধরনের পদদ্ধতি বেছে নিয়েছেন পরীক্ষার্থীরা।
শুধু এদের গ্রেপ্তার করে কিছু হবে না পেছনে অনেক বড় চক্রর হাত রয়েছে। আসলে লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছের থেকে টাকা আদায় করার পদ্ধতি, তাই আমরা পরীক্ষা বাতিলের দাবী জানাচ্ছি।
অন্য দিকে তৃণমূল রাজ্যে সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন বিজেপি আসলে রাজনীতি করছে,রাজ্যে সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করার লক্ষে তাৎপরতার সঙ্গে চাকরি দেবার ব্যবস্থা করছেন। কিন্তূ বিভিন্ন সময় বিভিন্ন বিরোধী দল কুৎসা অপপ্রচার করছেন। কিন্তূ এটাই জলন্ত প্রমান যে পরীক্ষা সচ্ছ ভাবে করার লক্ষে প্রশাসন কাজ করছেন তাই এই সাফল্য।

শেয়ার করুন

You cannot copy content of this page