নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪:

অল্প বৃষ্টিতে রাস্তার জল উপচে ঘরে ঢুকছে বলে অভিযোগ|ঝালদা শহর লাগোয়া মাড়ু-মসিনা পঞ্চায়েতের শ্রমিক কল্যাণ কেন্দ্রের কাছে একটি ব্যাঙ্কের শাখার উল্টোদিকে থাকা কয়েকজন বাসিন্দা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন |তাদের মধ্যে সরোজ বৈষ্ণব , সরস্বতী রায় ও রেনু লাহিড়ীর দাবি,নালা নেই |তাই এমন অবস্থা এর জন্য আজ দীর্ঘদিন ধরে ভুগছি | সমস্যার সমাধান না হলে ভোট দিতেও যাবো না | সোমবার ও মঙ্গলবার বিকেলে অল্প বৃষ্টি হয়েছে|তাতেই ঘরে জল থইথই করছে|ওই পঞ্চায়েতের স্থানীয় সদস্য কংগ্রেসের রোহিন কুমার বলেন,খবর পেয়ে সব দেখে এসেছি |ব্যবস্থাও হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি|

শেয়ার করুন

You cannot copy content of this page