নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪:

ছৌ এবং যাত্রা শিল্পীদের স্মরণে ৩ দিবসীয় শিল্পী মেলার সূচনা হলো ঝালদার খাটজুড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ। ঝালদা থানা এলাকার খাটজুড়ি গ্রামে ছৌ এবং যাত্রা শিল্পীদের স্মরণে শিল্পী মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ছৌ শিল্পী ভুবন কুমার। তিন দিন ধরে এই মেলা আয়োজিত হবে। মেলা কমিটির সভাপতি তথা ছৌ শিল্পী দিলীপ মাহাতো বলেন মেলাতে করম নাচ, জাউয়া নাচ, ছৌ নাচ, যাত্রা পালা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। এই মেলাতে এলাকার সর্বস্তরের ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যাবে।

শেয়ার করুন

You cannot copy content of this page