নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৭ মার্চ ২০২৪:

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে বলরামপুর কলেজের এন এস এস বিভাগের দুটি শাখার যৌথ উদ্যোগে বুধবার সকাল এগারোটা থেকে নামশোল প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। সম্পূর্ণ নিশুল্ক এই চক্ষু পরীক্ষা শিবিরে নামশোল ও তৎসংলগ্ন গ্রাম গুলির থেকে প্রায় শতাধিক মানুষ তাদের চক্ষু পরীক্ষা করান। পাড়া লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চক্ষু পরীক্ষা করেন। শিবিরে আগত মানুষজনের যাদের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে তাদেরকে চিহ্নিত করেন চিকিৎসক, পাশাপাশি যাদের চশমার প্রয়োজন রয়েছে তাদেরকেও চিহ্নিত করেন। সমস্ত বিষয়টি সম্পূর্ণ নিশুল্ক ভাবে আয়োজিত হয়েছে বলে জানলেন এন এস এস বিভাগের প্রোগ্রাম অফিসার শ্যামসুন্দর মাহাতো, উপস্থিত অপর প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মাহাতো অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এনএসএসের দুটি ইউনিটের ছাত্রছাত্রীরা তথা ভলেন্টিয়ার্সরা। পাশাপাশি এদিন নামশোল প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং উৎসাহিত করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার তুলে দেওয়া হয় ।

শেয়ার করুন

You cannot copy content of this page