নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৩০ মার্চ ২০২৪:
ক্যান্সারের মতো দুরারোগ্যের চিকিৎসা এবার পুরুলিয়াতে। এন আর এস, আরজিকর বা কলকাতা মেডিকেল কলেজ এর মতো উন্নত চিকিৎসা এবার পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। জটিল অস্ত্রপচার করে আবার নজির গড়লো পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অ্যাপেন্ডিসাইটিস এ ক্যান্সার হওয়াতে মাথায় হাত, পুরুলিয়ার বরাবাজর থানা এলাকার ভালুকডুংরি গ্রামের গীতা রানী মান্ডির কয়েক বছর আগে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। এরপরে নিয়ম অনুযায়ী বায়োপসিতে ধরা পড়ে ক্যান্সার। তবে সেই রিপোর্টের কথা গোপন রাখে গীতা রানী মান্ডির পরিবার । পরে সমস্যা হতেই ঝাড়খণ্ডের বোখারো বিভিন্ন হাসপাতালে ছুটে ও লাভের লাভ কিছুই হয়নি উল্টে টাকা খরচার হয় শুধু। পরে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দেখান তিনি। শল্য চিকিৎসক সব দেখে দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেন। সইমত পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত ২১ তারিখ ল্যাপারোস্কোপি সার্জরি হয়। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে প্রায় তিন ঘন্টা ধরে চলে জটিল অস্তোপচার। অপারেশনের পর তিনি সুস্থ আছেন কয়েকদিন পরেই বাড়ি ফিরবেন গীতারানী মান্ডি।


