নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ৩০ মার্চ ২০২৪:
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর যখম দুটি বাইকে থাকা চার জন যুবক। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সাড়ে পাঁচটা নাগাদ বলরামপুর পুরুলিয়া ৩২নং জাতীয় সড়কের ছোট উরমা হাটতলা মোড়ের অদূরে। জানা গেছে বিশ্বনাথ হাঁসদা ও রমেশ বাস্কে নামে বলরামপুর থানার গীতিঙলহর গ্রামের দুই যুবক পুরুলিয়ার দিক থেকে আসছিলো, ছোট উরমা হাটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর বাইকের সঙ্গে সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় গুরুতর জখম হয় অপর বাইকে থাকা দুই যুবকও। যাদের নাম অরিন্দম ব্যানার্জী এবং পরিক্ষিত গরাই। যাদের বাড়ি পুরুলিয়া শহরের কেতিকা এলাকায় এবং আড়শা থানার গন্ধবাজারে।এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স এবং বলরামপুর থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গুরুতর যখম চারজনকেই বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চার যুবককেই উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। বলরামপুর থানার পুলিশের তৎপরতায় যখম চারজনকে সেখানেই পাঠানো হয়। দুর্ঘটনা গ্রস্ত বাইক দুটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলরামপুর থানার পুলিশ।
শেয়ার করুন