নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪:

তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করলেন প্রার্থীরা। এদিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাত আড়ষা ব্লকের পুয়াড়া এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন। তীব্র গরম থেকে রক্ষা পেতে কখনো কখনো মিছিল থামিয়ে তাকে চোখে মুখে ঠান্ডা জল নিতে দেখা যায়। আবার কখনও দলের কর্মী সমর্থক এবং মহিলাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতও গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচারে জোর দেন। দিন সকালের দিকে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানাড়া এবং ভান্ডারপুয়াড়া অঞ্চলে এবং বিকালে মানবাজারের পানিপাথর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page