নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪:

দই প্রস্তুতকারী ফ্যাক্টরির বর্জ্য পদার্থে লাগানো আগুন পাশে থাকা একটি বাড়ির উঠোনে ছড়িয়ে পড়ে এবং তা থেকে ভয়াবহ রূপ নেই। আগুনে পুড়ে ছাই হয়ে যায় মজুত রাখা জ্বালানি কাঠ , বেশ কয়েকটি গাছ এবং গরুর গাড়ি। স্থানীয় মানুষজন ও বলরামপুর থানার পুলিশের তৎপরতায় আগুন নেভানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রায় প্রতিদিনই ওই ফ্যাক্টরির বর্জ্য পদার্থে আগুন জ্বেলে পুড়িয়ে ফেলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ , তাদেরকে বেশ কয়েকবার বারণ করা সত্ত্বেও ওই জায়গায় আগুন লাগানো হয় ।

বুধবার সকাল নাগাদ বলরামপুর থানা এলাকার বাঘাটি গ্রামের ঘটনা। আগুন নেভানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় তার কিছুক্ষন পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, ওই দই প্রস্তুতকারী ফ্যাক্টরির কর্তৃপক্ষের উপর চড়াও হয় , ঘটনায় ফ্যাক্টরির মালিকসহ আরো দুজন কে মারাধর করা হই বলে দাবি ফ্যাক্টরির মালিকের। তিনি পাশের বাড়ির উঠোনে আগুনে ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন এবং জানান যে ক্ষতি হয়েছে তার সমাধান বসে আলোচনা করে করা যেত কিন্তু সেই পরিবারের সদস্যরা আমার এবং আমার কর্মচারীদের উপর চড়াও হয়েছে।
তবে সঠিক সময়ে আগুন লাগার বিষয়টি চোখে না পড়লে আগুন আরো বিস্তার লাভ করতো , ফ্যাক্টরি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপনের কোনোরূপ ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছে ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি পাশাপাশি তারা জানিয়েছে এই আগুন তাদের পরিবারের মহিলারা এবং প্রতিবেশিরা বাইরে থেকে জল এনে আগুন নিভিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page