নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪:

প্রচন্ড গরমে জলসংকট পুরুলিয়া পুরসভা এলাকায়। তীব্র দাবদাহের কারণে কাঁসাই নদীগর্ভে জলসংকট দেখাদিয়েছে যার কারণে পৌরসভার তেলেদি, শিমুলিয়া এবং ডাবর বালারামপুর পাম্প স্টেশনগুলি থেকে জল সরবরাহের পরিমাণ কমে গিয়েছে। এই জন্য পুরুলিয়া পৌরসভা এলাকায় সকালে দিনে একবার করে জল সরবরাহ করা হবে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

You cannot copy content of this page