নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১ মে ২০২৪:
কাঁসাই নদী গর্ভে জলের স্তর নীচে নেমে যাওয়ার ফলে তেলেডি পাম্প স্টেশন থেকে রাঁচি রোড, ধবঘাটা , গাড়ীখানা জল ট্যাংকিতে কম পরিমান জল উত্তোলন হওয়ার ফলে পুরুলিয়া শহরের ১,২,৩,৪,১২,১৬ ,১৭, আংশিক,১৮,১৯,২০ ,২১ নং ওয়ার্ডের জল সরবরাহ আজ বিকেল ছয় ঘটিকায় জল সরবরাহ করা হইবে। শিমুলিয়া পাম্প স্টেশন থেকে 40 কোয়াটার্স জল ট্যাংকিতে জল উত্তোলন চলছে ৬,৭,৯,২৩ নং ওয়ার্ডের জল সরবরাহ আগামীকাল সকালে করা হইবে। ফায়ার ব্রিগেড জল ট্যাংকিতে জল উত্তোলন চলছে ৮,৯আংশিক, ১০,১২,১৩,১৪,১৫,২২ আংশিক, ওয়ার্ডের জল সরবরাহ আগামীকাল সকালে করা হইবে। সরবাগান জল ট্যাংকি থেকে ১৬ আংশিক, ১১,২২আংশিক,আজ বিকেল ছয় ঘটিকায় সরবরাহ হবে।
‘এই পরিস্থিতির জন্য আমরা দুঃখিত ,ক্ষমাপ্রার্থী ,এই পরিস্থিতিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি’ – জানান পৌরপ্রধান।
