নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২ মে ২০২৪:

বৃহস্পতিবারও অব্যাহত তাপপ্রবাহ। সকল থেকে অসস্তিকর তীব্র গরমে হাঁসফাঁস করা অবস্থা জেলাবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিনের সর্বচ্চো তাপমাত্রার পারদ চড়বে ৪২.৪ ডিগ্রী সেলসিয়াস। আগামী দুই তিন দিন আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা পারদ আরো খানিকটা বাড়বে বলেই জানিয়েছেন। সকাল ১০ টার পর থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তাঘাট বাজার হাট শুনশান থাকছে জেলায়। তীব্র গরমের কারণে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না। ক্ষতি হচ্ছে মানুষের নিত্য দিনের কাজকর্মে। সে সঙ্গে গরমে অসুস্থ মানুষের সংখ্যা কম নয়। অসুস্থ মানুষের ভিড় হচ্ছে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতেই।
তবে আগামী সপ্তাহের সোমবার দিন থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে। ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল দীর্ঘ সময় ধরে থাকায় রুক্ষ মাটির জেলা পুরুলিয়ার মানুষ তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে। দিনের পাশাপাশি রাত্রি বেলাতেও স্বস্তি নেই মানুষের ,থাকছে অস্বস্তিকর গরম। বৈশাখ মাসের সঙ্গে বৈশাখী ঝড়ের একটা নিবিড় সম্পর্ক থাকে ,অথচ বৈশাখ মাসের অর্ধেক দিন পেরিয়ে গেলেও দেখা নেই বৈশাখী ঝড়ের। কবে নামবে বৃষ্টি, তবেই মিলবে মানুষের স্বস্তি। তাই আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে জেলার মানুষ।

শেয়ার করুন

You cannot copy content of this page