নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ মে ২০২৪:

জাঁকজমকভাবেই বাম-কংগ্রেস জোট প্রার্থী নেপাল মাহাতো মনোনয়নপত্র জমা দিলেন। এদিন দলীয় জেলা সদর কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকেই সিপিএম নেতা ও নেত্রীরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তাঁদের জোট প্রার্থীর সঙ্গেই পা মেলান। কংগ্রেস ও সিপিএমের কর্মীরা দলীয় ঝাণ্ডা তুলে উল্লাস প্রকাশ করেন। নেপাল বাবু বলেন ,গত লোকসভা নির্বাচনে যে ভোট অন্য দলে চলে গেছিলো তার দাবি সেই ভোট ফিরেতো আসবেই পাশাপাশি এই সব দেখে ফ্লোটিং ভোটও তাঁদের পক্ষ্যে যাবে বলে তার দাবি। সবাই চাইছে বিজেপি তৃণমূল হাঁটুক তাই আমাদের জয় সুনিশ্চিত।ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া নিয়ে বলেন তাঁদের কি ভোট আছে আছে তা ফলাফলেই বলবে। তবে সিপিএম সম্পূর্ণ ভাবে সমর্থন করছে।
কুড়মি ভোট প্রসঙ্গে বলেন মাহাতো বা কুড়মি ভোট নিয়ে আমার কিছুই বলার নেই। মাহাতো ভোটের শতাংশ এই কেন্দ্রে বেশি আছে তাই সব দল প্রার্থী করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page