নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, রবিবার, ৫ মে ২০২৪:

রবিবার সাত সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম সনৎ গরাঁই।বয়শ ৪৫। তাঁর বাড়ি বাঘমুন্ডি থানার পাথরডি এলাকায়।ঘটনা প্রসংঙ্গে জানাগিয়েছে, এদিন সনৎ বাবু তার ছেলে প্রকাশ গরাঁইকে সঙ্গে নিয়ে বাইকে করে বলরামপুরের উদ্দেশ্য রওনা দেন। এদিন তার ছেলের নিট পরীক্ষা ছিল বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলে। বাইক নিয়ে আসার সময় বলরামপুর চকবাজার এলাকা পেরিয়ে বাসস্ট্যান্ডে ঢোকার আগে একটি সিমেন্ট বোঝাই লরিতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান তারা।ঘটনাস্থলেই ওই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সনৎ বাবুর ।মৃতের ছেলে প্রকাশ জানান,আজ তার বাঁকুড়াতে নিট পরিক্ষা ছিল। তারজন্য ভোর বেলা মোটর বাইক করে বলরামপুরের উদ্দেশ্য রওনা হয়। সে পেছনে বসে ছিলো এবং তার বাবা সনৎ গরাঁই বাইক চালাচ্ছিলেন।লক্ষনপুর থেকে তাদের একটি চারচাকা গাড়ি ভাড়া নেওয়া ছিল। ওই গাড়িতেই বাঁকুড়া পৌছানোর কথা ছিল। কিন্তু চোখের সামনে তার বাবার মৃত্যু দেখে ভেঙে পড়েছেন প্রকাশ।পরিবারে তারা বাবা মা ও দু ভাই রয়েছে।সনৎ বাবু নিজে পেশায় একজন সিকিউরিটি গার্ড। তার স্বপ্ন ছিলো ছেলেকে নিট পরিক্ষা দিয়ে বড় করে তোলার।
বলরামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান।ঘাতক সিমেন্ট বোঝাই লরিটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page