নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৮ মে ২০২৪:
আজ ২৫শে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে পুরুলিয়া সুভাষ উদ্যানে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করলো কবি প্রণমের মাধ্যমে।
এছাড়াও পুরুলিয়া লোকসভা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত অরাজনৈতিক ভাবে তার দলীয় সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন পৌর এলাকায় থাকা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও মনীষীদের মাল্যদান করে কবি কে শ্রদ্ধা জানান।
