নিজস্ব সংবাদদাতা, সাঁওতালডি, বুধবার, ৮ মে ২০২৪:
সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের সামনে বসবাসকারী মহিলার বাড়ি জলের পাইপলাইন লিকেজ হওয়ায় ভেঙ্গে পড়ল,প্রাণে বাঁচল বৃদ্ধা।
মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের মূল গেটের সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে বসবাসকারী এক বৃদ্ধা অসহায় মহিলার মাটির বাড়ির দেওয়ালে বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনের জলের পাইপ লিংক হয়ে সেই জলে বৃদ্ধার বাড়ি ভেঙে পড়ায় বাসস্হান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ঐ বৃদ্ধা।বুধবার সকাল ১০টা নাগাদ ঐ বৃদ্ধা জানান তিনি দীর্ঘদিন ধরে সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের গেটের সামনে মাটির বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। তার পরিবারে তার এক মেয়ে ছাড়া কেউ নেই। মঙ্গলবার গভীর রাতে বাড়ির সামনে দিয়ে সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের জন্য পাইপলাইন দিয়ে যে জল সরবরাহ হয় সেই পাইপলাইন লিং করে সেই জল তার মাটির বাড়ির দেওয়ালে লাগায় তার মাটির তৈরি বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার মেয়ের ও ছাগলের আঘাত লাগলেও তার কোন আঘাত লাগে নি।বরাতজোরে বেঁচে গেছে তারা।তবে এখন একেবারে আশ্রয়হারা হয়ে পড়েছে তারা।এদিকে বুধবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সরকার ও অন্যান্যরা।প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন ঐ অসহায় বৃদ্ধা মহিলা ও সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্রের তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সরকার তা তুলে ধরলাম আমরা।
শেয়ার করুন