নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৮ মে ২০২৪:
তৃণমূল পরিচালিত রাজ্যে সরকারের উন্নয়নের খাতিয়ান নিয়ে আজ পুরুলিয়া পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে প্রচার শুরু করে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাত। এই প্রচারে ওয়ার্ডে ব্যাপক সাড়া পড়েছে দাবী শান্তি বাবুর। এদিন বিকেল ৫টায় ওয়ার্ডে মিছিল সহকারে ওয়ার্ডের বাসিন্দাদের সকলের দরজায় রাজ্যে সরকারের উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন প্রার্থী। এদিনের এই প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন রথীন্দ্র নাথ মাহাত, নবেন্দু মাহালী, বিমান সরকার, বিলাল খান সহ শহরের তৃণমূল নেতৃত্ব।
শেয়ার করুন