নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১২ মে ২০২৪:
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে গত বুধবার, যেখানে ৪৬৪ নম্বর পেয়ে বলরামপুর ব্লকের প্রথম স্থান অধিকার করেছে মালতী শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সবিতা হাঁসদা , সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় , খবর পেয়ে শনিবার দুপুর নাগাদ ওই আদিবাসী সাঁওতাল পরিবারের কন্যাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ি বলরামপুর বেলা অঞ্চলের সুরাইডি গ্রামে পৌঁছায় বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার এবং মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নন্দিনী পাল এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশ্বিনী গরাঁই,ও বিশ্বনাথ কুমার। এদিন সবিতা হাঁসদা কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দেন সকালেই ।
শেয়ার করুন