নিজস্ব সংবাদদাতা, নিতুরিয়া, রবিবার, ১২ মে ২০২৪:

নিতুরিয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলে ডুমুরডি থেকে একটি বর্ণাঢ্য সিপিআইএমের মিছিল বের হয়। পথের দুপাশে বহু মানুষের উৎসাহ চোখে পড়ে।রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রাক্তণ সাংসদের উদ‍্যোগে গঠিত হোলেও সেই কারখানা এখন তৃনমূল নেতাদের হাতে । উৎপাদন কম,বাইরের থেকে টাকা দিয়ে লোক নিয়োগ হচ্ছে। বাথানবাড়ি সেতু এখনো হলো না।বর্তমান সাংসদ মিথ‍্যে প্রতিশ্রুতি দিচ্ছেন।এলাকার মানুষ ক্ষোভে ফু়ঁসছেন‌‌।
জনার্দন্ডি অঞ্চলেও ব‍্যাপক মানুষের মিছিল হয়। এলাকায় শিল্প স্থাপনের দাবিতে এলাকার গ্ৰামগুলিতে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
মিছিলে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক মদন মন্ডল, জেলা কমিটির সদস্য সুনীতি গাঁতাইত, গনেশ বাউরী,লক্ষীকান্ত বাউরী, সোমনাথ মিশ্র,অশোক চ‍্যাটার্জী,স্বপন মন্ডল প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page