নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৮ মে ২০২৪:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর পুরুলিয়া জেলা স্বাস্থ্য শাখার উদ্যোগে সদর হাসপাতালের বহির্ভিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন দেবেন মাহাতো গভঃ মেডিকেল কলেজের মসভপ মাননীয় সুখময় বিষয়ী স্যার। উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পুরুলিয়া জেলা সভাপতি সুপ্রিয় দত্ত মহাশয় বলেন, “আমাদের রাজ্য আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়েক মহাশয়ের নির্দেশনায় প্রতিটি জেলা জুড়ে শুরু হয়েছে রক্তদান উৎসব। আজ পুরুলিয়া জেলা সেই নির্দেশ মতো কর্মসূচী পালন করেছে।” উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার সভাপতি নিয়মূল হক মহাশয় বলেন, ” রাজ্য আহ্বায়কের নির্দেশমতো আমরা এই কর্মসূচির আয়োজন করি। আজকের রক্তদান উৎসবে মোট 37 জন রক্তদান করেন। কয়েকদিন আগেই ডাক বিভাগের FNPO সংগঠনের সদস্যদের নিয়ে জয়েন্ট ফোরাম গঠিত হয়। উনারাও আজকের এই রক্তদান উৎসবে যোগ দেন, রক্তদান করেন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। ” জেলা স্বাস্থ্য শাখার সদস্য সুজিত কুমার মাহাতো মহাশয় বলেন, ” গ্রীষ্মকালীন রক্ত শঙ্কট দূরীকরণ করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, আজকের এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে জেলার ব্লাড ব্যঙ্কে কিছুটাও সেই অভাব পূরণ হবে “।
শেয়ার করুন