নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১৯ মে ২০২৪:
প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এবং মানবজাতির বেঁচে থাকার তাগিদে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, সকলে মিলে বন ও বন্যপ্রাণী রক্ষার অঙ্গীকার করে আনন্দের সাথে সেন্দরা পালন করার জন্য বলরামপুরের সাঁওতাল ও পাহাড়তলী গ্রামগুলিতে প্রচার চালাচ্ছে বনদপ্তর।
রবিবার দিন পুরুলিয়া বন বিভাগের বলরামপুর ফরেস্ট রেঞ্জের উদ্যোগে আগামী সেন্দরা উৎসবকে সামনে রেখে বলরামপুরের বেশ কয়েকটি গ্রামে, প্রচার চালানো হলো , উপস্থিত ছিলেন বলরামপুর ফরেস্ট রেঞ্জ আধিকারিক অপূর্ব মাহান্তি, বেড়সা বিট আধিকারিক সুভাষ বোধক , ঘাটবেড়া বিট আধিকারিক জয়রাম মান্ডি সহ বনদপ্তর এর কর্মীরা। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সঙ্গে নিয়ে ধমসা, মাদল বাজিয়ে সচেতনতা মূলক প্রচার করতে দেখা গেলো।
