নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১৯ মে ২০২৪:
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ব্লক এলাকায় শীর্ষ স্থান অধিকারী আদিবাসী কন্যাকে সম্বর্ধনা জানানো হলো সুরাইডি আদিবাসী মারাংবুরু ক্লাবের পক্ষ থেকে , রবিবার সকাল এগারোটা নাগাদ বলরামপুর সুরাইডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ৪৬৪ নম্বর পাওয়া কৃতি ছাত্রীকে সম্বর্ধনা জানালো সুরাইডি আদিবাসী মারাংবুরু ক্লাব কর্তৃপক্ষ। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রী সবিতা হাঁসদা র পাশাপাশি গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হরেকৃষ্ণ গরাঁই মহাশয়কে শুভেচ্ছা ও সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রঞ্জিত সরেন ,ক্লাবের সভাপতি বিজয় হেমব্রম, উমেশ টুডু সহ সুরাইডি আদিবাসী মারাংবুরু ক্লাবের সদস্যা সদস্য বৃন্দ এবং গ্রামবাসীরা।
শেয়ার করুন