নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২২ মে ২০২৪:

বলরামপুরের খেঁকরিডি গ্রামে বোনের হাতে খুন দাদা, ঘটনার তদন্তে বলরামপুর থানার পুলিশ। মদ খেয়ে নিয়মিত বাড়িতে অশান্তি করায় বোনের হাতে খুন হল দাদা । ঘটনা বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের খেঁকরিডি দান্দুডি গ্রামে। মৃত ব্যাক্তির নাম মোহন মুর্মু বয়স আনুমানিক পঞ্চাশ বছর। বলরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃত মোহন মুর্মু প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করতো, যা সহ্য করতে না পেরে মঙ্গলবার মৃত ব্যাক্তির বোন একটি চেলা কাট দিয়ে দাদা মোহনের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় লুটিয়ে পড়ে থেকে মৃত্যু হয় মোহনের।আজ বুধবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজের মর্গে পাঠাবে বলে জানাগেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page