নিজস্ব সংবাদদাতা, বাগমুন্ডি, বুধবার, ২২ মে ২০২৪:
বুধবার দুপুরে বাগমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি ভুঁইঘরা গ্রামে। মৃতদের নাম রামদাস হাঁসদা(৫৫),বিহারি বেসরা(৬০)এবং রামনাথ কিস্কু(৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অযোধ্যা পাহাড়ের বিদ্যাজারা এলাকায় বৃষ্টির সময় একটি মাটির ঘরের চালার নিচে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
শেয়ার করুন