নিজস্ব সংবাদদাতা, জয়পুর, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪:
লোকসভা ভোটের মুখে আর প্রচারের শেষ লগ্নে দলের শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। আজ জয়পুর বিধান সভার মানকৈয়ারি অঞ্চল থেকে বিজেপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস অন্যান্য দল ত্যাগ করে ৭০ টির বেশি পরিবার যোগদান করল ঘাসফুল শিবিরে। এদিন শেষ প্রচারের মধ্য দিয়ে এক যোগদান পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো।
এদিন যোগদান কারীদের মধ্যে শান্তিরাম মাহাতো জানান, আমরা এর আগে কংগ্রেস করতাম আজ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। কারন মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ করে তাই মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতেই তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে সামিল হলাম। এরপাশাপাশি অমিত বাউরী বলেন, আমরা এতোদিন কংগ্ৰেসকে কে সমর্থন করতাম। তাই আমরা এতদিন নিজেদের ভুল বুঝতে পারে আজ ঘাসফুল শিবিরে যোগদান করলাম। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাদের মাহাতো




