নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪:

বৃহস্পতিবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ বলরামপুর পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের , বলরামপুর নামসোল এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় বাইকে থাকা দুই যুবক এবং এক অজ্ঞাত পরিচয় পথচারী। স্থানীয় মানুষজন ও বলরামপুর থানার পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে যখমদেরকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে চিকিৎসা জন্য আনা হলে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর তিনজন কেই উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ।ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি বাইকে চেপে ২ যুবক বলরামপুরের দিক থেকে নিজের বাড়ি নামসোল যাওয়ার সময় নামসোল ফকির পাড়া এলাকায় একটি বড় টেলার গাড়ির দ্রুত অভারটেকের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির উপর বাইক সহ পড়ে যায় ,ঘটনায় গুরুতর ভাবে যখম হয় বাইকে থাকা ওই দুই যুবক এবং এক অজ্ঞাত পরিচয় যুবক। গুরুতর যখম বাইকে থাকা দুই যুবকের নাম প্রকাশ মাহাতো ও সদায় দাস দুজনেরই বাড়ি বলরামপুর থানার নামসোল এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page