নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ মে ২০২৪ঃ
গত লোকসভা নির্বাচনের (২০১৯) ভোটের হারকেও ছাড়িয়ে গেল শনিবার পুরুলিয়া লোকসভার ভোট। রবিবার রাত্রি সাড়ে ৮ টা নাগাদ জেলা নির্বাচন দপ্তর জানিয়ে দেয় শনিবার (২৫ মে ২০২৪) পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সর্বশেষ ৭৮.৩৯ শতাংশ ভোট পড়েছে। এবারের ভোটের হার গতবারের (২০১৯) ভোটের হারকেও কার্যত ছাড়িয়ে গেল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল ৭৭.৬০ শতাংশ। যার মধ্যে বৈধ ভোট ছিল ৭৬.৩০ শতাংশ। শনিবার জঙ্গলমহলের যে ৮ টি কেন্দ্রে ভোট প্রক্রিয়া সংগঠিত হয়েছে, সেগুলিতে গড়ে ভোট পড়েছে ৮২.৭১ শতাংশ বলে রবিবার জানিয়ে দিল নির্বাচন দপ্তর।

