নিজস্ব সংবাদদাতা, ৬ ই আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ বিষ্ণুপদ মাহাতোর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিল টিএমসিপি। মঙ্গলবার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের এবং বরাবাজার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই উদ্যোগ নেয়। অধ্যাপক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি স্বপন সিং। অধ্যাপক ও শিক্ষার্থীরা অনুদান প্রদান করেন। স্বপন সিং বলেন, ” স্যারের চিকিৎসার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করছি পর্যাপ্ত অর্থ সংগ্রহ হবে।” এই উদ্যোগে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহানুভূতির মাধ্যমে ক্যাম্পাসে একটি মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

