নিজস্ব সংবাদদাতা , আদ্রা
২৬ আগস্ট , ২০২০
২০ থেকে ২৬ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ সভা পালন করার দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে বুধবার সিপিআইএম-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির পক্ষে আদ্রায় ১৩ দফা দাবিতে প্রতিবাদ সভা। দলের আদ্রা এরিয়া কমিটির সম্পাদক নরেন মুখার্জি জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে যখন সংসদ বন্ধ রয়েছে তখন কেন্দ্রের বিজেপি সরকার ভারতের সবচেয়ে বড় রাস্ট্রায়ত্ত সংস্থা রেলকে বেসরকারিকরণের যে সিদ্ধান্ত নিয়েছে, সিপিআইএম তার তীব্র বিরোধিতা করছে। একই সঙ্গে করোনা ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসা শ্রমিকদের পঞ্চায়েত ও ব্লক স্তরে এখনো রাজ্য সরকার কাজ দিতে পারেনি বলে ব্যখ্যা করে রাজ্য সরকারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন নরেন বাবু। তিনি বলেন, যেহেতু করোনা পরিস্থিতি চলছে তাই মুষ্টিমেয় কিছু দলীয় সদস্যদের নিয়ে সরকারি বিধি মেনেই এদিনের প্রতিবাদ সভা তারা করেছেন।
শেয়ার করুন