নিজস্ব সংবাদদাতা, বোরো, ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ

অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা গেল বোরো থানা মোড়ে কালীমন্দির সংলগ্ন টোটকো নদী ব্রিজের কাছে। মহিলার দেহের উপরের দিকে কালো রংয়ের পোশাক এবং নিচের দিকে লাল রংয়ের পোশাক রয়েছে। স্থানীয়রা এই মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। মৃতদেহ দেখতে ভিড় জমে ব্রিজের উপর। কতক্ষন ধরে এই লাশ ভাসছে তা বলতে পারছেন না কেউ। কিভাবে এই মৃতদেহ এলো সেই প্রশ্নও উঠে আসছে স্থানীয়দের মধ্যে।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

You cannot copy content of this page