নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১১ জানুয়ারি ২০২৫, শনিবারঃ

বাঘমুন্ডি ব্লকের কৃষি সমবায়ের নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। সুইসা, ভুরসু-কড়েং-এর পর শনিবার বুড়দা-কালিমাটি কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এই সমিতিতে মোট ৬ জন পরিচালক সদস্য রয়েছেন। এদিন তৃণমূল পরিচালন সমিতির ৬ জন পরিচালকের আসনেই জয়লাভ করে। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত, বাঘমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস মেহেতা প্রমুখ। এদিন নির্বাচন প্রক্রিয়ার শেষে সুশান্ত মাহাত ও মানস মেহেতারা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার বার্তার লাগাতার প্রতিফলন পাওয়া যাচ্ছে কৃষি সমবায়গুলির নির্বাচনে। তাঁরা আরো বলেন, সুইসা ও ভুরসু-কড়েং-এর মতই এখানেও বাম-কংগ্রেস-বিজেপি একত্রে বিরোধিতা করলেও তৃণমূলের পক্ষেই রায় পাওয়া গিয়েছে। দলের তরফে কর্মীরা এই নির্বাচনে জয়ের বিষয়ে নিজেদের উজাড় করে কাজ করেছেন বলে এদিন জানান সুশান্ত মাহাত এবং মানস মেহেতা।

শেয়ার করুন

You cannot copy content of this page