নিজস্ব সংবাদদাতা, বোরো, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ
উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের থেকে পালিয়ে আসা বাঘিনীর পর আবারো বাঘের আগমন জঙ্গলমহলে। একদিকে যেমন পুরুলিয়ার জঙ্গল মহলের বান্দোয়ান থানার রাইকা পাহাড় তলির গ্রামগুলিতে তৈরি হয়েছে বাঘের আতঙ্ক । অন্যদিকে বনদপ্তরকে নাস্তানাবোধ করে ছাড়ছে একের পর এক বাঘ। কিছুতেই বাগে আনতে পারছে না বাঘকে। তবে রাইকা পাহাড় জঙ্গলে যে বাঘের একটা আস্তানা তা কিন্তু স্থানীয় মানুষজনের দাবী আগেও এই সমস্ত জায়গায় বাঘ থেকেছে।
সুন্দরবন থেকে আসা বাঘ বিশেষজ্ঞ দল সরাসরি কেমেরায় কিছুনা বললেও তারা জানান এই সব এলাকায় মাঝেমধ্যেই বাঘের আনাগোনা রয়েছে।
আজ বাঘের সেই রূপ গতিবিধি দেখতে না পেলেও বন দপ্তর বাঘ কে ধরতে রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বিভিন্ন যায়গায় ছাগল টোপ দিয়ে বসিয়েছে খাঁচা ছাড়াও ড্রোন কেমেরা দিয়ে খোঁজ চালাচ্ছে বাঘের।
