শৌভিক মুখার্জী, পুরুলিয়া, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ
গভীর রাতে ট্রেলার ঢুকে পড়ল বাড়িতে। ৩২ নম্বর জাতীয় সড়কের পাশে ভয়াবহ ওই দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। পুরুলিয়া রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া মফস্বল থানা চাকড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তরল ট্রেলার রাস্তার ধারে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ায় সেখানে থাকা ৬ জন বাসিন্দা গুরুতর জখম হন। পুলিশ জখম ৬ জনকে উদ্ধার করে দেবেন মাহাতো গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। জখম ৬ জনই মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা নতুন গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মুজিবর রহমান, সিজাউল শেখ, কাউসার শেখ, মোস্তফা শেখ, মনিরুল শেখ, রানা শেখ। ট্রেলার টিকে আটক করেছে পুলিশ।
