ডি ওয়াই এফ আই-র নেতাজী স্মরণ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই-র পুরুলিয়া শহর উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হল। অলঙ্গিডাঙায় সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে এদিন সকালে যুব সংগঠনের সদস্যরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। সংগঠনের উত্তর লোকাল কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য মহসিন খান ছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-র উত্তর লোকাল কমিটির সম্পাদক তাপস বাউরি সহ অন‍্যান‍্যরা। এদিন বক্তারা নেতাজীর ভাবাদর্শ, দেশ গঠনের নীতি, জাতি-বর্ণ-ধর্মের উর্ধে উঠে নেতাজীর সমাজতান্ত্রিক চিন্তাভাবনার বিস্তারিত আলোচনা করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page