নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ আজ থেকে শুরু হয়ে গেল দুয়ারে সরকারের নবম পর্যায়ের ক্যাম্প। এবার সর্বমোট ৩৭ টি পরিষেবা নিয়ে জেলার মানুষের দুয়ারে পৌঁছনো হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে পূর্বতন পরিষেবাগুলি ছাড়াও দুয়ারে সরকারের এই পর্যায় থেকে কৃষি দপ্তরের তরফে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবিধার জন্য চাষীদের আর্থিক সহায়তা দিতে নতুন একটি পরিষেবা চালু করা হল। ক্যাম্প চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে খবর, সর্বমোট ৩৫৪০ টি ক্যাম্প হবে জেলাজুড়ে। যার মধ্যে মুখ্য ক্যাম্প ১৮৮১ টি এবং মোবাইল ক্যাম্প ১৬৫৯ টি ছাড়াও থাকবে ১৩১ টি স্বাস্থ্য ক্যাম্প। তবে স্বাস্থ্য ক্যাম্পের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। জেলার মানুষকে বেশি করে দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা দিতে বিভিন্ন ব্লক সহ পৌর এলাকাগুলিতেও জোর প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page