নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রবাদ প্রতীম দিকপাল সমরেশ বসু ও ঋত্বিক ঘটক। এবছর উভয়েরই জন্ম শতবর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার, (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, পুরুলিয়া জেলা কমিটি তাই তাঁদের স্মরণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শহরের কর্মচারী ভবনে দুই দিকপালের সৃষ্টিশৈলী, তাঁদের ভাবাদর্শে দেশ, কাল মানুষ সহ তাঁদের সৃষ্ট শিল্পের বিভিন্ন দিক নিয়ে একটি আলোচনা সভার আয়োজনের পাশাপাশি জেলা তথা জেলার বাইরের কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান হয়। সমরেশ বসু ও ঋত্বিক ঘটক এবং তাঁদের শিল্প নিয়ে এদিন আলোচনা করেন শৌভিক উপাধ্যায় ও ড. সঞ্চিতা সান্যাল । কবিতা পাঠের আসরের সভাপতিত্ব করেন জেলার বিশিষ্ট দুই সাহিত্যিক সৈকত রক্ষিত ও অশোক ঘোষ। অংশিকা দত্তের উদ্বোধনী সঙ্গীত ছিল এদিনের অনুষ্ঠানে বাড়তি পাওনা। অনুষ্ঠানের কথামুখ তৈরির পাশাপাশি সার্বিকভাবে অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক স্বপন দে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনীতি গাঁতাইত।

শেয়ার করুন

You cannot copy content of this page