নিজস্ব সংবাদদাতা, নিতুরিয়া :নকল বিদেশি মদের কারখানার হদিশ। পুরুলিয়ার নিতুডিয়া থানা এলাকার সরবড়ি মোড়ে। গতকাল রাত্রে পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযান চলে সেখানে। বাজেয়াপ্ত করা হয় কয়েক হাজার বিদেশি মদের বোতল। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিভাবে এই এলাকায় এতদিন ধরে বিদেশি মদের নকল কারখানা চলছে তানিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকশো স্কয়ার ফুটের বিশাল আকার ঝাঁ চকচকে গোডাউনে সারি সারি পেটির পর পেটি বিদেশী মদ রাখা ছিল। এছাড়াও স্পিরিটের কয়েকশো ড্রাম, খালি মদের বোতল, বিভিন্ন প্রজাতির মদের বোতলের ছিপি সহ মদের বোতল তৈরি প্রায় সব রকম সরঞ্জামও ওখানে মজুত ছিল। পুলিশ এবং আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই নকল মদ তৈরির কারখানায় হানা দেয়। সেখানে ঢুকেই কার্যত হতবাক পুলিশ কর্তারা। দীর্ঘদিন ধরে নকল মদের এই কারবার ফুলে ফেপে উঠেছিল।
