নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: মোবাইল হারিয়ে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা খোয়ালেন বলরামপুরের যুবক। লক্ষাদিক টাকা দুষ্কৃতীরা হাতিয়ে নেওয়ায় মাথায় হাত ওই যুবকের। গোটা বিষয়টি জানতে পেরে বলরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
বলরামপুরের ডুমরি এলাকার বাসিন্দা তপন মাহাত। গত ১৭ ডিসেম্বর তিনি মোবাইলটি হারিয়ে ফেলেন। সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে তুমি জানতে পারেন তার মোবাইল হারানোর পর থেকে এখনো পর্যন্ত ওই একাউন্ট থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে।
