নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : নকল মদ তৈরীর কারখানাতে নামিদামি ব্র্যান্ডের মদ তৈরি করা হতো। ওই মদ পাঞ্জাব এবং বিহার রাজ্যে বিক্রির জন্য পাচার করা হতো বলে জানতে পেরেছে পুলিস। আরও জানাগিয়েছে, বিদেশী মদ তৈরির এই কারখানা থেকে প্রচুর পরিমাণে মদের বোতল এবং মদ তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ ওই কারখানা সিল করেছেন। ওখান থেকে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের প্রত্যেককেই বুধবার আদালতের তোলা হয়। যার মধ্যে পাঁচজনকে পুলিশ রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই মদ তৈরীর কারখানার মূল পান্ডা কে তা জানার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page