নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: কুম্ভ মেলাতে যাওয়ার পথে প্রয়াগরাজ জেলার উৎরামপুর থানা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিনজন মহিলা। ওই তিনজনই টামনা থানার অন্তর্গত গোপলাডি গ্রামের বাসিন্দা। মৃতদের মধ্যে একই পরিবারের দুজন মহিলা রয়েছেন। এদিন সকালে ঘটনার খবর গ্রামে পৌঁছাতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে মৃত তিনজন মহিলার নাম জাগরি মাহাত, আলপনা মাহাত এবং কুন্তী মাহাত। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ বিকালে তাঁরা পরিবারের আরো কয়েকজনের সঙ্গে কুম্ভ মেলার উদ্দেশ্যে বের হন। রাস্তায় জ্যামে দীর্ঘক্ষণ আটকেউ ছিলেন তারা। তারপরই এদিন দুর্ঘটনার খবর পাওয়া যায়। হেঁটে রাস্তা পারাপার করার সময়ই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে গ্রামের বাসিন্দারা।
শেয়ার করুন