নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া:শিশু মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়াল ঝালদার ইচাগ গ্রামে |বুধবারের ঘটনা |গ্রামের বাসিন্দা রামেশ্বর লায়ার দাবি,দেড় মাসের শিশুটিকে পাশের পিলাই সুসাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল |রাতে মায়ের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে !বৃহস্পতিবার ভোরে দেখা যায়,ছেলেটির সাড়াশব্দ কিছুই নেই |নাক দিয়ে অনেকটা রক্ত গড়িয়ে শুকিয়ে গিয়েছে |মৃত্যুর পরে তাকে মাটি দেওয়া হয় |তাদের প্রতিবেশী তথা সিপিএম নেতা উজ্জ্বল চট্টরাজের কাছে খবর পেয়ে ঝালদার বিএমওএইচ দেবাশিস মন্ডলের নেতৃত্বে একদল স্বাস্থ্যকর্মী মৃতের বাড়িতে এসে বাড়ির লোকজনের সাথে কথা বলেন |উজ্জ্বল বাবু জানান,পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি |তাহলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে |বিএমওএইচ দেবাশীষ মন্ডল জানান মৃত্যু কি কারণে হয়েছে বলা মুশকিল পুরো বিষয়টা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে |নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান তিনি | শুক্রবার মৃত শিশুর বাড়িতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী. পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। গোটা ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন সুজনবাবু।
শেয়ার করুন