নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: সাতসকালে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু। দেহ রাস্তায় রেখে প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। ট্রেলারটি রাস্তায় রেখে পলাতক চালক । সোমবার সকালে পুরুলিয়া মফস্বল থানার ছড়রা – নাদিয়াড়া সড়কের উপর নদীয়াড়া গ্রামে এই পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গ্রামবাসীদের অবরোধের জেরে রাস্তায় যানবাহন চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত ব্যক্তি নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা ।
জানা যায় এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রেলার ধাক্কা মারে পথচারীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গ্রামবাসীদের অভিযোগ, এই সড়কের উপর দিয়ে অবিরত যানবাহন চলাচল করে। প্রায়শই রাস্তার উপর ঘটে একের পর এক দুর্ঘটনা। যানবাহন নিয়ন্ত্রণের দাবি এবং মৃত ব্যক্তির ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
শেয়ার করুন